বিউ সরকার: একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউের জন্য ফের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রের খবর, ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে সোমবার কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
2
7
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত শূন্যপদ, অনগ্রসর শ্রেণির কল্যাণ দপ্তরের নির্দেশিকা এবং সংশোধিত রোস্টার অনুসরণ করেই নতুন প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।
3
7
পাশাপাশি, কলকাতা হাই কোর্টের নির্দেশ ও পরবর্তী সংশ্লিষ্ট আদালতের নির্দেশ মেনেও এই তালিকা প্রকাশ করা হয়েছে।এর সঙ্গেই আগের প্রক্রিয়ায় তৈরি প্রাথমিক ইন্টারভিউ তালিকা বাতিল করা হয়েছে।
4
7
একইসঙ্গে আগের তালিকার ভিত্তিতে প্রকাশিত চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও বাতিল বলে জানিয়ে দিয়েছে কমিশন। সেই তালিকার ভিত্তিতে যে সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়া হয়েছিল, সেগুলিও বাতিল করা হয়েছে।
5
7
ওই কাউন্সেলিংয়ের ভিত্তিতে দেওয়া সমস্ত সুপারিশপত্র প্রত্যাহার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে কমিশন।
6
7
তবে যাঁরা সংশোধিত প্রাথমিক তালিকায় রয়েছেন এবং ইতিমধ্যেই আগের পর্যায়ে মৌখিক পরীক্ষা ও লেকচার ডেমনস্ট্রেশনে অংশ নিয়েছেন, তাঁদের ফের ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হতে হবে না।
7
7
তাঁদের লিখিত পরীক্ষা (ওএমআর), শিক্ষাগত যোগ্যতার নম্বর, মৌখিক পরীক্ষা এবং লেকচার ডেমনস্ট্রেশনের সম্মিলিত নম্বর কমিশনের নথিতে বহাল থাকবে। সংশোধিত চূড়ান্ত মেধাতালিকা, প্যানেল ও ওয়েটিং লিস্ট তৈরির সময় সেই নম্বরই বিবেচনা করা হবে