ভারতে আরশোলার নতুন প্রজাতির মিলল সন্ধান। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে খোঁজ চালাচ্ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা। অবশেষে মিলল সাফল্য।
2
6
মহারাষ্ট্রের পুনের নাথাচিওয়াড়ি এলাকায় চাষের জমিতে, তালগাছের আশেপাশে এবং ঝরা পাতার স্তূপের মধ্যে খোঁজ শুরু করেছিলেন গবেষকরা। দীর্ঘদিন পর সেই এলাকায় আরশোলার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল।
3
6
নতুন প্রজাতির এই আরশোলার বৈজ্ঞানিক নাম, নিওলোবোপটেরা পেনিনসুলারিস। প্রথমবার আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে কোনও আরশোলার প্রজাতি চিহ্নিত করা হল ভারতে।
4
6
নিওলোবোপ্টেরা গোত্রের এবার তৃতীয় প্রজাতির আরশোলার খোঁজ মিলল ভারতে। এর আগে দু’টি প্রজাতির সন্ধান মিলেছিল। ১৮৬৫ সালে এবং ১৯৯৫ সালে।
5
6
গবেষকরা জানিয়েছেন, গোটা বিশ্বে প্রায় পাঁচ হাজার প্রজাতির আরশোলা রয়েছে। এর মধ্যে ভারতে পাওয়া যায় অন্তত ১৯০ প্রজাতির আরশোলা। আরশোলা নিয়ে গবেষণা শুরু হয়েছিল আড়াইশো বছরেরও আগে। ১৭৫৮ সাল থেকে।
6
6
আড়াইশো বছরের মধ্যে এই প্রথমবার আরশোলার প্রজাতি আবিষ্কার করা হল ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে। আরও নতুন আবিষ্কারের চেষ্টায় রয়েছেন গবেষকরা।