সম্পর্কে ভালবাসা যেমন জরুরি, তেমনই কোন কথা সঙ্গীকে বলা যায় না সেটাও জানা প্রয়োজন।অনেক সময় না ভেবে বলা কিছু কথা সম্পর্কের ভিত নড়িয়ে দিতে পারে। কোন ৪ কথা কখনও বলবেন না জেনে নিন৷
2
8
এই সম্পর্ক নিয়ে অনুতপ্ত: এই ধরনের কথা সবচেয়ে বেশি ক্ষতিকর। একবার যদি আপনি বলেন যে আপনি এই সম্পর্ক নিয়ে অনুতপ্ত, তাহলে আপনার সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা এবং সন্দেহ তৈরি হয়।
3
8
এতে আপনার সঙ্গী ভাবতে পারেন আপনি যেকোনও সময় তাকে ছেড়ে যেতে পারেন। সম্পর্কের উপর ভরসা কমে যায়।
সম্পর্ক যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক, এমন কথা না বলাই ভাল।
4
8
পার্টনারের পরিবার বা বন্ধুদের অপমান করা: একজন মানুষের জীবনে তাঁর পরিবার ও বন্ধুরা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে।
5
8
তাঁদের সম্পর্কে খারাপ মন্তব্য করলে সঙ্গী কষ্ট পান। সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হয়। দীর্ঘমেয়াদে দূরত্ব বাড়ে৷ মতভেদ হলে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।
6
8
আর্থিক অবস্থাকে নিয়ে কটাক্ষ করা:
টাকার বিষয়টি খুবই সংবেদনশীল। পার্টনারের আয় বা আর্থিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করলে তাঁর আত্মসম্মানে আঘাত লাগে৷ সম্পর্কের মধ্যে অসম্মান তৈরি হয়। মানসিক দূরত্ব বাড়ে।
7
8
দুর্বলতা বা কমতি নিয়ে ঠাট্টা করা: পার্টনার যদি নিজের কোনও দুর্বলতা আপনার সঙ্গে শেয়ার করেন, সেটা আপনার উপর তাদের ভরসার প্রতীক।
8
8
সেই বিষয় নিয়ে মজা করলে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়। তাঁরা ভবিষ্যতে আর কিছু শেয়ার করার মতো ভরসা করবে না৷ সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বন্ধন দুর্বল হয়ে পড়ে।