দেশজুড়ে ওষুধের দোকান বনধের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। চলতি মাসেই দেশজুড়ে জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
2
9
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট জানিয়েছে, আগামী ২০ মে দেশজুড়ে ওষুধের দোকান বনধের ডাক দিয়েছে তারা।
3
9
এই সংগঠনের অধীনে প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান রয়েছে। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ১২ লক্ষের বেশি ওষুধের দোকান বন্ধ থাকবে।
4
9
ইতিমধ্যেই সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্মারকলিপি দিয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এহেন পদক্ষেপ করেছে তারা।
5
9
কিন্তু কেন বনধের ডাক দিয়েছে? প্রথমত, সংগঠনের দাবি, ই-ফার্মেসি অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে এই সংগঠন।
6
9
তাদের অভিযোগ, ই-ফার্মেন্সিগুলি মাত্রাতিরিক্ত ছাড় দিচ্ছে। পাশাপাশি ভুয়ো প্রেসক্রিপশন, বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রির মতো গুরুতর অনিয়ম বাড়ছে।
7
9
অন্যদিকে সংগঠনের আরও দাবি, বড় ওষুধ সংস্থাগুলির ইচ্ছামতো দাম বাড়ানো-কমানো বন্ধ করতে হবে। এই সংস্থাগুলি অনলাইন প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ ছাড় (২০% থেকে ৬০% পর্যন্ত) দিয়ে ব্যবসা করছে।
8
9
অথচ সরকার নির্ধারন করে দেয় জীবনদায়ী ওষুধের দাম। ফলে ছোট দোকানদারদের ব্যবসায় বড় ধাক্কা দিচ্ছে।
9
9
এই সংগঠনের সভাপতি জগন্নাথ এস. শিণ্ডে এবং সাধারণ সম্পাদক রাজীব সিংঘল জানিয়েছেন, সরকার যদি ২০ মে-র মধ্যে তাঁদের দাবিদাওয়া নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ না করে, তবে আগামী দিনে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন।