সবার আগে বেশ কয়েকটি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখুন। অন্যদিকে বেশ অনেকটা পেঁয়াজ কুচিয়ে রাখুন, সঙ্গে ৬-৭ টি কাঁচা লঙ্কা চিরে রাখুন। ছবি: সংগৃহীত
4
9
১৫-২০ কোয়া রসুন থেঁতো করে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা এবং কয়েক টুকরো আদা একসঙ্গে অল্প জল দিয়ে ভাল করে বেটে নিন। আরও একটা মিশ্রণ বানিয়ে নিন। গোলমরিচ, জিরে, ধনে বেটে নিন অল্প জল দিয়ে। ছবি: সংগৃহীত
5
9
বাটাবাটি, কাটাকাটি সব রেডি। এবার পালা রান্নার। প্রেসার কুকার গ্যাসে বসান। পরিমাণ মতো সর্ষের তেল দিন। তেল গরম হলে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। দিয়ে দিন পেঁয়াজ কুচিগুলো। ভাল করে ভেজে নিন। ছবি: সংগৃহীত
6
9
এবার যোগ করুন থেঁতো করা রসুন। দিয়ে দিন আদা এবং শুকনো লঙ্কা বাটাটাও। ভাল করে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল দিয়ে টমেটো কুচি দিয়ে দিন। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো যোগ করে ঢাকা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক রাখলে টমেটো নরম হয়ে যাবে। ছবি: সংগৃহীত
7
9
এবার ঢাকা খুলে পাঁঠার মাংসগুলো দিয়ে দিন। ভাল করে বেশি আঁচে মিনিট ১০-১৫ মিনিট কষিয়ে নিন। আবারও একটু নুন যোগ করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। এভাবে মিনিট ১৫-২০ রাখুন। ছবি: সংগৃহীত
8
9
এবার ঢাকা খুলে জিরে, গোলমরিচ বাটা দিয়ে কষিয়ে কেটে রাখা আলু দিয়ে দিন। আবারও ভাল করে কষিয়ে নিন। তারপর যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে ৫ থেকে ৬ টা সিটি দিয়ে নিন। ছবি: সংগৃহীত
9
9
ভাপ নিজে থেকে বের হতে দিন। তারপর ঢাকা খুলে ভাল করে ফুটিয়ে নিন। নামানোর আগে গরম মশলা, ধনে পাতা কুচি, ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতে পরিবেশন করুন। ছবি: সংগৃহীত