নববর্ষের দিন বিশেষ কোনও পরিকল্পনা নেই, বাড়িতেই থাকছেন? কিংবা অতিথিরা আসছে? তাহলে মটনের এই সুস্বাদু পদ দিয়ে জমিয়ে ফেলুন দুপুরের ভূরিভোজ! বাংলাদেশি স্টাইলে বানান খাসির কালাভুনা। রইল সহজ রেসিপি। ছবি: সংগৃহীত
পদ্ধতি: যা যা লাগবে হাতের কাছে গুছিয়ে নিয়েছেন? এবার রান্না শুরু করা যাক। সবার আগে কালাভুনা মশলা বানিয়ে নিন। এর জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে, তাতে শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস, একটা দারচিনির স্টিক, এলাচ, লবঙ্গ, দুই চামচ গোটা ধনে, এক চামচ জিরে, এক চামচ মৌরি, এক চামচ গোলমরিচ, একটি জয়িত্রী, কয়েকটি কাবাবচিনি দিয়ে ভেজে নিন। ছবি: সংগৃহীত
4
9
এবার নামিয়ে নিয়ে এই মশলা গুঁড়ো করে নিন। তৈরি কালাভুনার আসল মশলা। ছবি: সংগৃহীত
5
9
এবার একটা বাটিতে মটনের টুকরোগুলো ভাল করে ধুয়ে তাতে স্বাদ মতো নুন, জল ঝরানো টক দই, এক চামচ লেবুর রস, পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কালাভুনা মশলা যেটা বানিয়ে রেখেছেন সেটা দেড় থেকে দুই চামচ দিয়ে মাখিয়ে রাখুন। সঙ্গে দিয়ে দিন সর্ষের তেল। এবার পারলে গোটা রাত এটিকে এভাবে রেখে দিন। নইলে নিদেনপক্ষে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করুন। ছবি: সংগৃহীত
6
9
ঘণ্টা ২-৩ দিন পর ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিন। তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে এলে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিন ঝাল অনুসারে। ছবি: সংগৃহীত
7
9
একটু নেড়ে নিয়ে যোগ করুন মাংসের টুকরোগুলো। হাই ফ্লেমে অন্তত এবার ১০ মিনিট কষান। তারপর পুরোটা প্রেসার কুকারে দিয়ে দিন। সঙ্গে দিন এক থেকে দুই কাপ গরম জল। এবার ৮০ শতাংশ প্রেসার কুকারে তৈরি করে নিন। ৪-৫ টি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। ছবি: সংগৃহীত
8
9
ভাপ বেরিয়ে গেলে আবার কড়াইয়ে ঢেলে দিন মাংসটা। আঁচ কমিয়ে এবার কষাতে থাকুন। গা মাখা হয়ে আসা অবধি অপেক্ষা করুন। তারপর ওই কালাভুনা মশলা এক চামচ যোগ করুন। এবার আরও একটু কষিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখুন। ছবি: সংগৃহীত
9
9
দুপুরে গন্ধরাজ লেবু, সরু চালের ভাতের সঙ্গে এটি গরম গরম পরিবেশন করুন। একদিনেই ছড়িয়ে পড়বে আপনার হাতের রান্নার সুখ্যাতি। ছবি; সংগৃহীত