একটি গান, দুই রাজা, উত্তম কুমারের লিপে গান গাইতেই চাননি কিশোর কুমার, কিন্তু সেই গানই বদলে দিল সঙ্গীতের ইতিহাস
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই ২০২৬ ১৫ : ২৬
শেয়ার করুন
1
17
উত্তম কুমার। নামটাই যথেষ্ট৷ বাঙালির তো বটেই সিনেমাপ্রেমী প্রত্যেক মানুষের কাছেই তিনি মহানয়ায়ক উত্তম কুমার৷ এমন একজনের লিপে গান গাওয়া সে তো সব গায়কের কাছেই স্বপ্ন৷
2
17
কিন্তু একটা সময় ছিল যখন উত্তম কুমারের ছবি মানেই হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠের একচ্ছত্র আধিপত্য৷ হেমন্ত উত্তম জুটি যেন অভিন্ন আত্মা।
3
17
কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে৷ মান্না দে, শ্যামল মিত্র সকলের কন্ঠেই উত্তম কুমারের গান সুপারহিট হয়৷ সেই সময় বম্বেতে সুরের দুনিয়ায় রাজত্ব করছেন কিশোর কুমার।
4
17
তখন হিন্দি ছবিতে কিশোর কুমারের গান মানেই হিট৷ দুই বাঙালি দুই ইন্ড্রাস্ট্রিতে রাজ করছেন৷ সেই দুই রাজাকে একসূত্রে বাঁধতে চাইলেন পরিচালক৷
5
17
বন্ধু দেবেশ ঘোষ ছবি বানাবেন শুনেই রাজি উত্তম কুমার৷ পরিচালক সলিল সেন৷ নায়িকা তনুজা, কারণ 'দেয়া নেয়া', 'অ্যান্টনি ফিরিঙ্গি', তখন দর্শকদের মন জুড়ে আছে৷
6
17
ছবির নাম রাজকুমারী৷ ছবির গানের দায়িত্ব পেলেন রাহুল দেব বর্মন৷ বাংলা ছবির সুরকার হিসাবে এটাই প্রথম কাজ আর ডি বর্মনের৷
7
17
পঞ্চমের পছন্দে কিশোর কুমার গাইলেন উত্তম কুমারের জন্য গান৷ কিন্তু হায়! উত্তম কুমারের কণ্ঠে নতুন কারও গান শুনে মানতে পারলেন না দর্শক শ্রোতা৷
8
17
যদিও পরবর্তীকালে সেই সব গানই কালজয়ী হয়ে উঠল৷ এ কি হল, বন্ধ দ্বারের অন্ধকারে, কিংবা কী বলিতে এলে, কোনটা ছেড়ে কোনটা, এত বছর পরেও এই সব গান সেই সব গান শ্রোতারা গুনগুন করেন৷
9
17
শক্তিপদ রাজগুরুর 'নয়াবসন্ত'-কে কেন্দ্র করে সিনেমা বানালেন শক্তি সামন্ত৷ এই ছবির নায়ক নায়িকা উত্তম কুমার- শর্মিলা ঠাকুর।
10
17
গানের জন্য শক্তি সামন্তের প্রথম পছন্দ ছিল কিশোর কুমার৷ কিন্তু আগেরবার সিনেমা ফ্লপ করায় কেউ রাজি নন কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াতে৷ তবুও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও সরলেন না শক্তি সামন্ত৷
11
17
শ্যামল মিত্রের উপর দায়িত্ব পড়ল ছবির গানগুলির জন্য সুর করার৷ নিজের সুর করা এবং গাওয়া এমন একটি গান শ্যামল মিত্র গাওয়াতে চাইলেন কিশোর কুমারকে যা শ্যামল মিত্র একসময় নিজেই গেয়েছিলেন কিন্তু রেকর্ড করেননি।
12
17
শ্যামল মিত্রের পুরনো গান গাইতে হবে কিশোর কুমারকে, এটা জানতে পেরেই বেঁকে বসলেন কিশোর কুমার৷ শ্যামল মিত্রর বহু অনুরোধ এবং বুঝিয়ে বলার পর গাইতে রাজি হলেন কিশোর।
13
17
যে গান গাইবেন না বলে ফিরিয়ে দিচ্ছিলেন কিশোর কুমার, সেই গানই দেখাল ম্যাজিক! উত্তম কুমারের কণ্ঠে সুপার ডুপার হিট হল কিশোর কুমারের গাওয়া গান৷
14
17
এতটাই হিট যে বাংলা হিন্দি দুই ভাষাতেই তৈরি হল সিনেমা৷ 'অমানুষ' ছবিতে গান গাইলেন কিশোর কুমার৷ 'যদি হই চোরকাঁটা', আর 'কি আশায় বাঁধি খেলাঘর' এই গান শোনেননি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যায় না৷
'অমানুষ' সুপারহিট হতেই শক্তি সামন্ত বানালেন 'আনন্দ আশ্রম'৷ বাংলা হিন্দি দুই ভাষাতেই, এমনকি শিল্পী কলাকুশলী সকলেই এক। হিন্দিতে তেমন সাড়া না গেললেও বাংলায় 'আনন্দ আশ্রম' সুপারহিট৷ সমালোচকেরা বলেন, মহানায়কের শ্রেষ্ঠ ছবিগুলোর অন্যতম আনন্দ আশ্রম।
17
17
উত্তম কুমারের লিপে কিশোর কুমারের গাওয়া গান পৃথিবী বদলে গেছে এখনও গুনগুন করেন নবীন প্রজন্ম৷ উত্তম-কিশোর জুটির এই গান সঙ্গীতের ইতিহাসে হয়ে রইল প্রথম প্রেমের ভালবাসার স্বপ্নের মতো চিরকালীন৷