মাত্র ৯ বছর বয়সে গ্রামের মাঠে ফুটবল শুরু করেছিলেন তিনি। তাঁর স্বপ্ন ছিল আইএসএলের নিয়মিত মুখ হয়ে ওঠা।
2
12
সেই স্বপ্নপূরণের দিকেই আরও এক ধাপ এগিয়ে গেলেন তরুণ প্রতিভা।
3
12
হরিয়ানার রোহতকের বেহলবা গ্রাম থেকে উঠে এসে তাঁর ফুটবলযাত্রা খুব সহজ ছিল না।
4
12
তাঁর পরিবার প্রথমদিকে তাঁর সিদ্ধান্তকে সমর্থন দেয়নি। বাবা কৃষক। তাঁর ইচ্ছা ছিল ছেলে বক্সিং বা কুস্তিতে এগিয়ে যাক। কিন্তু স্থানীয় মাঠে ফুটবলের প্রতি আকর্ষণই শেষ পর্যন্ত তাঁকে নিয়ে আসে দেশের ফুটবলে।
5
12
পরবর্তীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও সুযোগ পান তিনি। মূলত ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক ইভান নোভোসেলেকের চোটের কারণে সুযোগ এসেছিল তাঁর সামনে, আর সেই সুযোগই তিনি কাজে লাগান।
6
12
পাঞ্জাব এফসির হয়ে মাত্র ১৭ বছর ১৮৯ দিন বয়সে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক করে নজর কাড়েন এই তরুণ ডিফেন্ডার।
7
12
মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেই ম্যাচে দল হারলেও চারটি ইন্টারসেপশন ও একটি গুরুত্বপূর্ণ ব্লক করে নিজের উপস্থিতি জানান দেন তিনি।
8
12
মোহনবাগান সুপার জায়ান্টের আগ্রহ ছিল তাঁকে দলে নেওয়ার।
9
12
কিন্তু মোহনবাগানের ডাকে সাড়া না দিয়ে তিনি যোগ দেন নর্থ ইস্ট ইউনাইটেডে।
10
12
তিন বছরের চুক্তিতে হাইল্যান্ডার্সদের সঙ্গে চুক্তি করেছেন তরুণ পরমবীর সিং।
11
12
সূত্রের খবর, মোহনবাগানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছিল পরমবীরকে।
12
12
কিন্তু নিয়মিত প্রথম একাদশে খেলার নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি উন্নতির সুযোগের প্রতিশ্রুতিই তাঁকে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রতি আগ্রহী করে তোলে।