জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ হল বুদ্ধি, তর্ক, ব্যবসা ইত্যাদির গ্রহ। সেই বুধ গ্রহ সদ্যই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে। বৃহস্পতি হল জ্ঞান, বিকাশ এবং ধনের অধিপতি। আগামী ১০ মার্চ পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে বুধ। ফলে এই দুই শক্তিশালী গ্রহের মিশেলে ভাগ্যের হাল ফিরতে চলেছে ৩ রাশির। ছবি- সংগৃহীত
2
8
বুধের এই গোচরের কারণে এই ৩ রাশির লটারি লাগছে যে সেটা বলাই যায়। বিশেষ করে এদের কেরিয়ার, শিক্ষা, বিত্ত, এবং পারিবারিক সম্পর্ক দৃঢ় এবং উন্নত হবে। জেনে নিন তালিকায় কারা আছেন। ছবি- সংগৃহীত
3
8
বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা উন্নতি করার সেরা সময়। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। আর সেই দায়িত্ব আপনি অত্যন্ত নিপুণতার সঙ্গে পালন করবেন। সহকর্মীরা এবং সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। সম্মান বাড়বে। ছবি- সংগৃহীত
4
8
আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই সময়টা আদর্শ। একাগ্রতা বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার্থীদের জন্যও এই সময়টা ভাল কাটবে। ছবি- সংগৃহীত
5
8
তুলা: বুধের গোচর তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে। জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই রাশির জাতকেরা এই সময় নিজেদের বুদ্ধি এবং অনুভূতি দিয়ে যে কোনও কাজে বাজিমাত করবেন। এই কারণে কাজের জায়গায় প্রশংসিত হবেন। ছবি- সংগৃহীত
6
8
পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। সঙ্গীর সঙ্গে সুসময় কাটাবেন। ছবি- সংগৃহীত
7
8
মকর: সঞ্চয় বাড়বে এই সময় এই রাশির জাতকদের। ব্যক্তিগত জীবনে হঠাৎ কোনও ইতিবাচক বদল আসতে পারে। আপনার কথা বলার ক্ষমতা মানুষকে আকৃষ্ট করবে। সমাজে সম্মান এবং প্রতাপ বাড়বে। ছবি- সংগৃহীত
8
8
ছাত্রদের জন্য এই সময় বিশেষ লাভদায়ক হতে চলেছে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভাল ফল করবেন। পরিবারে সুখের পরিবেশ থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত