রাত পোহালেই নতুন মাস। বছরের পঞ্চম মাস শুরু হতে চলেছে। মে মাসে কার জন্য কী অপেক্ষা করছে, কার কেমন কাটবে জেনে নিন।
2
13
মেষ: এই মাসে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। প্রতিটি কাজ অত্যন্ত দৃঢ়তা এবং সফলতার সঙ্গে করতে পারবেন। লক্ষ্য পূরণ করতে পারবেন সহজেই। কাজের জায়গায় উন্নতি নিশ্চিত। প্রেমের সম্পর্কে স্থিরতা বজায় থাকবে।
3
13
বৃষ: সুখে এবং ব্যালেন্স বজায় রেখেই কাটবে আগামী মাস। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার, দুই দক্ষ হাতে সামলাতে পারবেন। আপনার কথা গুরুত্ব পাবে। সম্পর্ক মজবুত হবে।
4
13
মিথুন: জীবনে কোনও বদল আসতে পারে। পুরনো সমস্যা মিটবে। যে কাজে বারবার বাধা পাচ্ছিলেন সেটাও গতি পাবে। কোনও সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে মিটিয়ে নেওয়ার এটাই সেরা সময়।
5
13
কর্কট: কাজের জায়গায় যতটা চেষ্টা করবেন ততটা ফল পাবেন। প্রেমের সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে। মোটের উপর এই মাস ভালই কাটবে।
6
13
সিংহ: স্বাস্থ্য ভোগাবে আপনাকে এই মাসে। কাজের চাপ বাড়বে। বাড়বে মানসিক চাপও। কেরিয়ারের বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিবেচনা করুন। ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করুন।
7
13
কন্যা: প্ল্যান বানিয়ে চলুন, নতুবা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কাজের জায়গায় বিস্তর পরিশ্রম করতে হবে, তবুও কাঙ্ক্ষিত ফল বা সাফল্য পাবেন না। সময় বের করে সঙ্গীর সঙ্গে সময় কাটান, অন্যথায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
8
13
তুলা: মানসিক চাপ বাড়বে। বিশেষ করে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় সময় কাটবে। কাজের চাপ সমস্যায় ফেলবে। তবে সম্পর্কের দিক এই মাসে আপনাকে স্বস্তি দেবে।
9
13
বৃশ্চিক: কাজের জায়গায় তুমুল প্রশংসা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। তবে উন্নতির জন্য প্রবল পরিশ্রমের প্রয়োজন। প্রেমের সম্পর্কে স্থিরতা বজায় থাকবে। স্বাস্থ্য মোটের উপর ভালই যাবে।
10
13
ধনু: নতুন জিনিস শেখার আগ্রহ বাড়বে। পদোন্নতি হতে পারে। কাজের জন্য কোথাও যেতে হতে পারে। রয়েছে বিদেশ যাত্রার যোগও।
11
13
মকর: দায়িত্ব বাড়বে। কাজের চাপ আকাশছোঁয়া হবে। কেরিয়ারে সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। ব্যস্ততার কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। ফলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
12
13
কুম্ভ: আর্থিক ভাবে লাভজনক হবে মে মাস। বিনিয়োগ করলে লাভবান হবেন। টাকা পয়সা সংক্রান্ত সমস্যা মিটবে। জীবনে নতুন কোনও মানুষের আগমন ঘটতে পারে।
13
13
মীন: নতুন শুরুর মাস এটা। জীবনে এগোনোর জন্য একাধিক সুযোগ পাবেন। কাজের জায়গায় আত্মবিশ্বাস বাড়বে, নতুন দিশা খুঁজে পাবেন। যাঁরা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁদের জন্য আদর্শ সময়। নতুন কোনও ব্যক্তি এন্ট্রি নেবে জীবন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। বিয়ের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের জন্য।