বঙ্গোপসাগরে সৃ্ষ্ট নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। এটির অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই।
2
7
ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করতে পারে। জানা গিয়েছে, বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার পূর্বে, শ্রী বিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, চেন্নাই থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে রয়েছে।
3
7
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, সোমবারই এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তারপর এটি শক্তি বাড়িয়ে মঙ্গলবার পরিণত হবে শক্তিশালী অর্থাৎ সিভিয়ার সাইক্লোনে। বুধে আরও শক্তি বেড়ে এটি পরিণত হবে ভেরি সিভিয়ার সাইক্লোনে।
4
7
অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় হানা না দিলেও এর জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে, বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
7
বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি এবং হাওড়ার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
7
শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়া জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
7
7
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এক-দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।