বছর শেষেই পদোন্নতি-নতুন চাকরির যোগ! নবপঞ্চম যোগে সোনার পালঙ্কে বসবে কোন ৩ রাশি?
নিজস্ব সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৬ ২০ : ৩০
শেয়ার করুন
1
8
নবপঞ্চম যোগের প্রভাবে ভাগ্যবদলের সম্ভাবনা ৩ রাশির! কর্মজীবন থেকে আর্থিক পরিস্থিতি, ব্যবসা থেকে ব্যক্তিগত জীবন—বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার এবং নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
2
8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, দুটি গ্রহের মধ্যে পঞ্চম-নবম সম্পর্ক বা ১২০ ডিগ্রির কোণ তৈরি হলে নবপঞ্চম যোগ গঠিত হয়। ২০২৬ সালের নভেম্বরের দ্বিতীয়ার্ধে শনি ও সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই যোগ তৈরি হবে। তবে নির্দিষ্টভাবে ১২০ ডিগ্রির অবস্থান তৈরি হবে ৩০ নভেম্বর। তখন থেকেই এই যোগের শুভ ফল পাবে কোন ৩ রাশি? ছবি- সংগৃহীত
3
8
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
4
8
যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের জন্যও নতুন দরজা খুলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি এবং পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।ছবি- সংগৃহীত
5
8
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত করবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। ছবি- সংগৃহীত
6
8
আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যাঁরা উচ্চশিক্ষা, গবেষণা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভাল ফল পেতে পারেন। ব্যক্তিগত জীবনেও সম্পর্কের সমীকরণ আরও মধুর হতে পারে।ছবি- সংগৃহীত
7
8
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নবপঞ্চম যোগ আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। ছবি- সংগৃহীত
8
8
আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের ক্ষেত্রেও উন্নতি হতে পারে। পুরনো কোনও পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও পারিবারিক জীবনেও সুখবর আসতে পারে।ছবি- সংগৃহীত