২০২৫ এর অক্ষয় তৃতীয়ায় ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৬ হাজার, এই বছর একই টাকায় কত গ্রাম সোনা মিলবে জানেন?
নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল ২০২৬ ১৮ : ৪৭
শেয়ার করুন
1
5
অক্ষয় তৃতীয়ার দিন বহু দোকানেই হালখাতা হয়ে থাকে। অনেকেই এই দিনে সোনা বা রুপো কেনা শুভ বলে মনে করে থাকেন। আপনারও কি এই বছরের অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা আছে? তাহলে জেনে নিন দাম। ছবি- সংগৃহীত
2
5
২০২৫ সালের অক্ষয় তৃতীয়ায় ১০ গ্রাম সোনা কিনতে ৯৬ হাজার টাকা লেগেছিল। মাঝে কেটেছে একটা বছর। এই বছর একই টাকায় মাত্র ৬ থেকে ৬.৫ গ্রাম সোনা কিনতে পারবেন। ছবি- সংগৃহীত
3
5
গত এক বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম। যদিও ইরান, ইজরায়েলের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় মাঝে বেশ কমেছে হলদে ধাতুর দাম। ছবি- সংগৃহীত
4
5
অন্যদিকে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে ভারতীয়দের বাড়িতে যে পরিমাণ সোনা আছে, সেগুলো একজোট করলে ১০টি সেন্ট্রাল ব্যাঙ্কের সোনার সঞ্চয়ের থেকেও বেশি পরিমাণ হবে। ছবি- সংগৃহীত
5
5
কেবল সোনা নয়, বিগত এক বছরে বেড়েছে রুপোর দামও। এই বছর রূপো কিনতে গেলেও পকেটে বেশ চাপ পড়বে। ছবি- সংগৃহীত