জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহরা উদয় বা অস্ত যায়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর।
2
10
মঙ্গল প্রতি ৪৫ দিন বাদে রাশি পরিবর্তন করে থাকে। মঙ্গলকে সাহস, শক্তি, সাহসিকতা প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
3
10
গত ২৬শে মার্চ দুপুর ১২:৫৩ মিনিটে মঙ্গল কুম্ভ রাশিতে উদিত হয়েছে। এই রাশির অধিপতি শনি, এবং জ্যোতিষশাস্ত্রে শনি ও মঙ্গলের মধ্যে এক ধরনের শত্রুতা রয়েছে।
4
10
এই সময়ে চাকরি, বিনিয়োগ এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কয়েক কয়েকটি রাশির মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনও তাড়াহুড়োর সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।
5
10
তাহলে জেনে নেওয়া যাক, মঙ্গলের উদয়ে কোন কোন রাশির জাতক-জাতিকারা সমস্যার সম্মুখীন হতে পারেন।
6
10
মেষঃ মঙ্গলের অধিপতি হওয়া সত্ত্বেও এই সময়ে মেষ রাশির জাতকদের কিছুটা দৌড়ঝাঁপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা তর্কের সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।
7
10
মিথুনঃ মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা মানসিক অস্থিরতার কারণ হতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে সমস্যা দেখা দিতে পারে। হুটহাট কোনো বড় বিনিয়োগ না করাই ভাল। পরিবারে ছোটখাটো বিষয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে।
8
10
কন্যাঃ কেরিয়ারে প্রত্যাশিত ফলাফল পেতে দেরি হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এই সময়ে ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়, অন্যথায় আর্থিক সংকটে পড়ার ঝুঁকি থাকে।
9
10
মকরঃ মঙ্গলের উদয় আপনার রাশির জন্য মিশ্র ফল দিলেও কর্মক্ষেত্রে কাজের চাপ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ব্যবসায়ীদের কোনো নতুন চুক্তি করার আগে ভালো করে নথিপত্র যাচাই করে নেওয়া উচিত। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা এই সময় খুবই জরুরি।
10
10
মীনঃ যেহেতু মঙ্গল আপনার রাশিতেই উদিত হচ্ছে, তাই এর সরাসরি প্রভাব আপনার ওপর পড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে রক্তচাপ বা পেটের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে বাড়তি বাধার সম্মুখীন হতে পারেন।