গরমে একটু ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে! আর সেই তালিকায় কুলফির জনপ্রিয়তা সবসময়ই আলাদা। তার উপর যদি থাকে পাকা আমের স্বাদ, তাহলে তো কথাই নেই।
2
10
গরমে বাড়িতেই খুব সহজে ম্যাঙ্গো মালাই কুলফি বানাতে পারেন। কম উপকরণে তৈরি এই কুলফি যেমন সুস্বাদু, তেমনই শিশু থেকে বড়-সকলেরই পছন্দ হবে।
3
10
দোকানের মতো ঘন ও ক্রিমি কুলফি বানাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুধকে ধীরে ধীরে জ্বাল দিয়ে ঘন করা। এতে কুলফির স্বাদ অনেক বেশি ভাল হয় এবং আলাদা করে বেশি ক্রিম ব্যবহার করতে হয় না।
4
10
কী কী লাগবে? ১ লিটার ফুল ফ্যাট দুধ, ১ কাপ পাকা আমের পাল্প, ৪ থেকে ৫ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সামান্য পেস্তা বা বাদাম কুচি, এলাচ গুঁড়ো
5
10
কীভাবে বানাবেন? প্রথমে একটি ভারী তলার পাত্রে দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর আঁচ কমিয়ে সেটিকে ধীরে ধীরে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে দুধ তলায় লেগে না যায়। পাত্রের পাশে যে সর জমবে, সেটিও আবার দুধে মিশিয়ে দিন। এতে কুলফি আরও ঘন ও মজাদার হবে।
6
10
দুধ প্রায় অর্ধেকের মতো কমে এলে তাতে চিনি মিশিয়ে দিন। এবার একটি ছোট বাটিতে সামান্য ঠান্ডা দুধ নিয়ে তাতে কাস্টার্ড পাউডার গুলে নিন। এরপর সেটি মূল দুধের মধ্যে মিশিয়ে দিন। এতে কুলফি আরও মসৃণ হবে।
7
10
অন্যদিকে, পাকা আমের টুকরো ব্লেন্ড করে মসৃণ পিউরি বানিয়ে নিন। শেফ কুণাল জানিয়েছেন, আমের পিউরি আলাদা করে একটু রান্না করে নিলে অতিরিক্ত জল শুকিয়ে যায় এবং কুলফিতে বরফের দানা জমে না।
8
10
এরপর দুধের মিশ্রণ পুরো ঠান্ডা হলে তাতে আমের পিউরি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। চাইলে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন, এতে সুন্দর গন্ধ আসবে।
9
10
এবার এই মিশ্রণ কুলফির ছাঁচে বা ছোট কাপের মধ্যে ঢেলে দিন। উপরে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে ফ্রিজে রেখে দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা।
10
10
ভালভাবে জমে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ম্যাঙ্গো মালাই কুলফি। গরমের দুপুরে বা রাতের খাবারের পরে এই ডেজার্ট মুহূর্তে মন ভাল করে দেবে। বিশেষ করে যাঁরা আম খেতে ভালবাসেন, তাঁদের জন্য এটি একেবারে পারফেক্ট গরমের মিষ্টি খাবার।