আমের মরশুমে এই ফলের বিভিন্ন পদ না খেলে হয়? সে টক ডাল হোক বা চাটনি, কেক হোক বা এমনই ফল হিসেবে আম খাওয়া চাই চাই। বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গো আইসক্রিমও থাকে তালিকায়। কিন্তু এবার এটি বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? জেনে নিন। ছবি- সংগৃহীত
সবার আগে একটা পাকা আম ধুয়ে, খোসা ছাড়িয়ে পাল্প টুকরো করে কেটে নিন। এবার একটি মিক্সিতে আমের পাল্প, বেশ কয়েকটি কাজু, টক দই, মিল্কমেড, এবং দুই কাপ দুধ দিন। সঙ্গে দিয়ে দিন বেশ অনেকটা পরিমাণের চিনি। সবটা একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। ছবি- সংগৃহীত
4
6
এবার একটি বড় কাচের বাটিতে সদ্য বানানো মিশ্রণ ঢেলে দিন। একটি চামচের সাহায্যে সেটিকে প্লেন করে দিন। সঙ্গে দিয়ে দিন কয়েক টুকরো আমের পাল্প। উপর থেকে বাকি মিশ্রণ ঢেলে আবারও চামচ দিয়ে সমান করে দিন। ছবি- সংগৃহীত
5
6
একটি সেলোফিন পেপার দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দিন। অন্তত এক দিন বা ২৪ ঘণ্টা রাখুন। খেয়াল রাখুন যাতে আইসক্রিম ভাল করে জমে। ছবি- সংগৃহীত
6
6
এবার ফ্রিজ থেকে বের করে কেটে কেটে পরিবেশন করুন। চাইলে উপর থেকে চকলেট সস ছড়িয়ে দিন। বা আমের পাল্পও দিতে পারেন।ছবি- সংগৃহীত