সামান্য অসাবধানতা ঘটাতে পারে মস্ত বিপদ! মঙ্গলের ক্রুর দৃষ্টিতে নভেম্বর পর্যন্ত একের পর এক বিপদে বিপর্যস্ত হবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭ : ২৪
শেয়ার করুন
1
7
গত ১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। ১২ নভেম্বর পর্যন্ত এখানেই বসে থাকবে। আর এর ফলে বিপদ বাড়বে একাধিক রাশির। একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ছবি- সংগৃহীত
2
7
মিথুন: অর্থ ও কথাবার্তার ক্ষেত্রে সাবধান থাকুন। মিথুন রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে। ফলে অর্থ, সঞ্চয়, পরিবার এবং কথাবার্তা নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
3
7
রাগের মাথায় কঠিন কথা বলে ফেলতে পারেন। পরিবারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। হঠাৎ খরচ বা আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকা দরকার। কাউকে টাকা ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল। গাড়ি চালানো বা যাতায়াতের সময়ও বাড়তি সতর্কতা জরুরি।ছবি- সংগৃহীত
4
7
কর্কট: নিজের রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করুন। কর্কট রাশিতেই মঙ্গলের গোচর হওয়ায় এটি রাশির প্রথম ঘরকে প্রভাবিত করবে। ফলে মেজাজ, আত্মবিশ্বাস ও আচরণে মঙ্গলের প্রভাব সরাসরি পড়তে পারে। অল্প কথায় রেগে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
5
7
হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকবে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ সমস্যা তৈরি করতে পারে। ঘুম ও মানসিক বিশ্রামের দিকে নজর দেওয়া দরকার। তর্ক বা ঝগড়া এড়িয়ে চলা উচিত। ছবি- সংগৃহীত
6
7
কুম্ভ: কাজের চাপ ও মানসিক অস্থিরতা বাড়বে। কুম্ভ রাশির জন্য কর্কটে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এই ঘর ঋণ, শত্রুতা, প্রতিযোগিতা, রোগ এবং কর্মক্ষেত্রের চাপের সঙ্গে যুক্ত। ফলে, অফিসে বিরোধ বা প্রতিযোগিতা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
7
7
সহকর্মীর সঙ্গে অহেতুক সংঘাতে জড়ানো ঠিক হবে না। ঋণ বা আর্থিক দায়িত্ব বাড়ানোর আগে ভাবুন। শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় আবেগের বদলে পরিকল্পনা কাজে লাগানো দরকার।ছবি- সংগৃহীত