এসবিআই-তে ৫ বছরের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সুদের হার ৬.০৫ শতাংশ, অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.০৫ শতাংশ। এই সরকারি ব্য়াঙ্কে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৩,৫০,১৭৬ টাকা পাওয়া যাবে। প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে পাবেন ১৪,১৮,২৫৮ টাকা।
2
5
সাধারণ গ্রাহকদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫ বছরের এফডি-তে বার্ষিক সুদের হার ৬.১০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৬.৬০ শতাংশ।
৫-বছরের টার্ম ডিপোজিটে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে সাধারণ গ্রাহকরা পাবেন ১৩,৫৩,৫০৫ টাকা। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে ১৩,৮৭,২২৭ টাকা পাবেন।
3
5
এইচডিএফসি-তে ৫ বছরের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯০ শতাংশ। ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে মোট ১৩,৭৩,৬৪৪ টাকা পাবেন সাধারণ বিনিয়োগকারীরা। প্রবীণ নাগরিকরা পাবেন ১৪,০৭,৮৪২ টাকা।
4
5
আইসিআইসিআই ব্যাঙ্কে ৫ বছরের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ।
১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে সাধারণরা পাবেন ১৩,৮০,৪২০ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য মোট টাকার পরিমাণ হবে ১৪,২১,৭৪৭ টাকা।
5
5
সকল গ্রাহকদের জন্য, পোস্ট অফিস ৫-বছরের এফডি-তে বার্ষিক ৭.৫০ শতাংশ করে সুদ দেওয়া হয়। ১০ লক্ষ টাকার একটি পোস্ট অফিস ৫-বছর মেয়াদী স্থায়ী আমানতে (এফডি) বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৪,৪৯,৯৪৮ টাকা পাওয়া যাবে।