রাশি অনুযায়ী রত্ন ধারণেই সহায় হবে ভাগ্য, আসবে সাফল্য! মেষ থেকে মীন, কার জন্য কোন জেমস্টোন শুভ?
নিজস্ব সংবাদদাতা
১ আগস্ট ২০২৬ ১৭ : ৩০
শেয়ার করুন
1
13
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির জাতকদের জীবনেই গ্রহের বিশেষ প্রভাব থাকে। আর সেই প্রভাব বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বিশেষ সাহায্য করে থাকে রত্ন। জেনে নিন কোন রাশির জাতকদের কোন রত্ন ধারণ করা উচিত। ছবি- সংগৃহীত
2
13
মেষ: এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই রাশির জাতকদের জন্য লাল প্রবাল শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এটি সাহস, আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কর্মজীবনে বাধা কাটিয়ে এগিয়ে যাওয়া এবং প্রতিযোগিতায় সাফল্য লাভের ক্ষেত্রেও লাল প্রবালকে উপকারী ধরা হয়।ছবি- সংগৃহীত
3
13
বৃষ: বৃষ রাশির অধিপতি শুক্র। তাই হীরা বা সাদা ওপাল ধারণ করা শুভ বলে বিবেচিত হয়। এই রত্ন শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়, যার ফলে অর্থনৈতিক স্থিতি, দাম্পত্য সুখ, বিলাসিতা, শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।ছবি- সংগৃহীত
4
13
মিথুন: মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকদের জন্য পান্না শুভ রত্ন। এটি বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি, যোগাযোগ দক্ষতা, ব্যবসায়িক বিচক্ষণতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতিতে সাহায্য করে বলে মনে করা হয়। লেখক, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীদের জন্যও এটি শুভ বলে মনে করা হয়।ছবি- সংগৃহীত
5
13
কর্কট: এই রাশির অধিপতি চন্দ্র। তাই মুক্তো ধারণ শুভ বলে ধরা হয়। এটি মানসিক স্থিরতা, আবেগ নিয়ন্ত্রণ, পারিবারিক সুখ এবং মনঃসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতা কমাতেও মুক্তো উপকারী বলে মনে করা হয়।ছবি- সংগৃহীত
6
13
সিংহ: এই রাশির অধিপতি সূর্য। তাই চুনি (রুবি) এই রাশির জন্য শুভ রত্ন। এটি আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, সম্মান, সামাজিক প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটাতে সাহায্য করে। যারা নেতৃত্বের ভূমিকায় থাকেন, তাঁদের জন্যও এটি শুভ বলে বিবেচিত।ছবি- সংগৃহীত
7
13
কন্যা: কন্যা রাশির অধিপতি বুধ। তাই পান্না এই রাশির জন্যও শুভ। এটি বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিবোধ, স্মৃতিশক্তি, শিক্ষা, চাকরি ও ব্যবসায় সাফল্য আনতে সহায়ক বলে মনে করা হয়। আর্থিক পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতাও বাড়তে পারে।ছবি- সংগৃহীত
8
13
তুলা: তুলা রাশির অধিপতি শুক্র। তাই হীরা বা সাদা ওপাল ধারণ করা শুভ। এই রত্ন প্রেম, দাম্পত্য জীবন, অর্থনৈতিক উন্নতি, শিল্পীসুলভ প্রতিভা এবং সামাজিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়ক বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়।ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাই লাল প্রবাল শুভ রত্ন। এটি সাহস, ইচ্ছাশক্তি, কর্মোদ্যম, আত্মরক্ষা এবং জীবনের চলার পথে আসা নানা বাধাকে মোকাবিলা করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। জমি, সম্পত্তি বা প্রশাসনিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্যও এটি শুভ বলে ধরা হয়।ছবি- সংগৃহীত
10
13
ধনু: ধনু রাশির অধিপতি বৃহস্পতি। তাই পোখরাজ এই রাশির জন্য শুভ। এটি ভাগ্যোন্নতি, উচ্চশিক্ষা, জ্ঞান, ধর্মীয় অনুরাগ, বিবাহের শুভ ফল এবং আর্থিক সমৃদ্ধি আনতে সহায়ক বলে মনে করা হয়।ছবি- সংগৃহীত
11
13
মকর: মকর রাশির অধিপতি শনি। তাই নীলা শুভ রত্ন হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এটি কর্মজীবনে উন্নতি, অধ্যবসায়, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনে সহায়তা করতে পারে। তবে নীলা অত্যন্ত শক্তিশালী রত্ন হওয়ায় এটি ধারণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: কুম্ভ রাশির অধিপতিও শনি। তাই নীলা এই রাশির জন্যও শুভ বলে ধরা হয়। এটি কর্মক্ষেত্রে অগ্রগতি, আর্থিক স্থিতি, ধৈর্য, পরিকল্পনা বাস্তবায়ন এবং জীবনের বাধা অতিক্রমে সহায়ক বলে বিশ্বাস করা হয়। তবে এটি ধারণের আগে জন্মছক বিশ্লেষণ করানো জরুরি।ছবি- সংগৃহীত
13
13
মীন: মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাই পোখরাজকে এই রাশির জাতকদের জন্য শুভ রত্ন হিসেবে বিবেচিত করা হয়। এটি সৌভাগ্য বৃদ্ধি, শিক্ষা, আধ্যাত্মিক উন্নতি, বিবাহ, সন্তানের সুখ এবং আর্থিক সমৃদ্ধিতে সহায়ক বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে।ছবি- সংগৃহীত