৩০ জুনের পর থেকে কি আর মিলবে না গ্যাসের ভর্তুকি? বড় ঘোষণা কেন্দ্রের! কী করতে হবে ভর্তুকি চালু রাখতে?
নিজস্ব সংবাদদাতা
১৮ জুন ২০২৬ ১৯ : ৫০
শেয়ার করুন
1
17
রান্নার গ্যাস নিয়ে বড় খবর৷ গ্যাস সিলিন্ডার বুকিং, সিলিন্ডার ডেলিভারি এবং নতুন গ্যাসের কানেকশন সংক্রান্ত নিয়মে একাধিক পরিবর্তন হতে পারে৷
2
17
বিশেষ করে Indian Oil Corporation Limited-এর ইন্ডেন গ্যাস (Indane Gas), Bharat Petroleum Corporation Limited-এর ভারত গ্যাস (Bharat Gas) এবং Hindustan Petroleum Corporation Limited-এর এইচপি গ্যাস (HP Gas) যাঁরা ব্যবহার করেন, তাদের জেনে রাখা দরকার৷
3
17
বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে LPG এবং PNG (Piped Natural Gas) কানেকশন নিয়ে। সরকারের লক্ষ্য হল “এক পরিবার, এক গ্যাস কানেকশন” নীতি আরও কার্যকর করা।
4
17
যদি কোনও পরিবারের কাছে আগে থেকেই PNG সংযোগ থাকে, তাহলে LPG কানেকশন চালিয়ে যাওয়ার বিষয়ে নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে।
5
17
নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি এলাকায় PNG পরিষেবা পাওয়ার পরেও LPG কানেকশন রেখে দেন তা করা যাবে না৷ PNG সংযোগ নেওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে Indane, Bharat Gas বা HP Gas এর LPG কানেকশন বন্ধ করার নিয়ম আনা হয়েছে।
6
17
LPG-এর অপব্যবহার বন্ধ করতে, ভুয়ো কানেকশন এবং সরবরাহ ব্যবস্থার সমস্যা কমানোর জন্যই এই নতুন নিয়ম আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
7
17
একই সঙ্গে যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে গিয়েছে, সেখানে PNG গ্যাস ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
8
17
ইকেওয়াইসির ক্ষেত্রে যদি কোনও গ্রাহক ৩০ জুনের মধ্যে আধার ভিত্তিক বায়োমেট্রিক তথ্যযাচাই না করেন (Aadhar Biometric Authentication) তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকবে না৷
9
17
এক্ষেত্রে ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস ব্যবহারকারী ব্যক্তিরা সিলিন্ডার আগের মতোই বুক করতে পারবেন৷ কিন্তু সিলিন্ডারের পুরো দাম দিয়েই সিলিন্ডার কিনতে হবে৷ গ্যাস পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। শুধু খরচ বাড়বে গ্রাহকের৷
10
17
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পান যে সব ব্যবহারকারী তাদের ক্ষেত্রে ভতুর্কি পাওয়ার জন্যই এই আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
11
17
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক বছর ই কেওয়াইসি আপডেট করতেই হবে৷ বাকিদের ক্ষেত্রে একবার ইকেওয়াইসি করা থাকলে নতুন করে করার প্রয়োজন নেই৷
12
17
৩০ জুনের মধ্যে ইকেওয়াইসি করতে না পারলে গ্যাস এর কানেকশন বন্ধ হয়ে যাবে, এমন গুঞ্জন থাকলে এটা সত্যি নয়৷ ৩০ জুনের মধ্যে ইকেওয়াইসি না করলে Direct Benefit Transfer ( DBT) ডিবিটির মাধ্যমে পাওয়ার গ্যাসের ভর্তুকির টাকা পাবেন না৷
13
17
গ্যাস বুকিংয়ের নিয়ম বা গ্যাস সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে যে সময়সীমা তার কোনও বদল হবে না, সরকারি তরফে জানানো হয়েছে। তবে গ্যাস বুকিংয়ের পর সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে কতদিন লাগবে তা নির্ভর করবে এলাকা অনুযায়ী।
14
17
গ্যাস সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রে OTP বা Delivery Authentication Code (DAC) ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে।
15
17
বুকিংয়ের পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে কোড পাঠানো হবে এবং ডেলিভারির সময় সেটি যাচাই করা হতে পারে। এর ফলে ভুয়ো ডেলিভারি এবং কালোবাজারি কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
16
17
LPG গ্রাহকদের নিজের মোবাইল নম্বর গ্যাস সংযোগের সঙ্গে আপডেট রাখা উচিত। আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং KYC তথ্য সঠিক আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।
17
17
ডিজিটাল যাচাই ব্যবস্থার কারণে ভুল তথ্য থাকলে গ্যাস বুকিং এবং সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে।