যুদ্ধের জেরে আবারও মধ্যবিত্তের শিরে সংক্রান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যত যাই হয়ে যাক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ 'সম্ভবত' তাঁদের হাতেই থাকবে। ফলস্বরূপ পশ্চিম এশিয়ায় ফের ডামাডোল।
2
11
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি এবার ‘শেষ’। ফলে সাধারণের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আবারও বাড়বে গ্যাসের দাম?
3
11
জুলাই মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমেছিল। তাতে কিছুটা চিন্তা মুক্ত হয় আমজনতা।
4
11
গত মার্চ মাস থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছিল। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। ১ জুলাই থেকেই নতুন দাম কার্যকর হয়েছে সমস্ত শহরে।
5
11
আজ, বুধবার, দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রইল।