রবিবাসরীয় সকালেই মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার।
2
13
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী, সেই সময়েই এ নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ল।
3
13
তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ৭ জুন থেকে কার্যকর হবে।
4
13
আজ দেশের সব শহরেই একধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়েছে। একাধিক শহরে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার টাকা ছাড়িয়েও গিয়েছে।
5
13
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। জুন মাসের শুরুতেও বাড়েনি রান্নার গ্যাসের দাম।
6
13
যদিও গত মাসে ভারতেও লাফিয়ে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। এলপিজির দামেও রাশ টানা যায়নি।
7
13
জুন মাসের শুরুতেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতেই সমস্ত শহরেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকার মধ্যে।
8
13
গত মে মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। যা ঘিরে প্রতিবাদে ফেটে পড়েছিলেন ব্যবসায়ীরা।
9
13
গত পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল। মে মাসে ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
10
13
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মে মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
11
13
এবার জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই গ্যাস ৫ কেজি ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১.৫০ টাকা।
12
13
একনজরে দেখে নিন, ৭ জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা।
13
13
একনজরে দেখে নিন, ৭ জুন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।