আন্তর্জাতিক বাজারের লাগাতার ডামাডোলের প্রভাবে ফের দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। পর পর দু’মাস স্বস্তির পর সেপ্টেম্বরের গোড়াতেই উল্টো গতি গ্যাসের বাজারে।
2
8
এক ধাক্কায় ১৯ কেজির সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে ছোট ও মাঝারি রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসায়ীদের। তবে সাধারণ মধ্যবিত্তের জন্য একটাই রক্ষে- ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দর আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে।
3
8
১৮ সেপ্টেম্বর, শুক্রবার দেশের প্রধান চার শহরে বিভিন্ন সিলিন্ডারের দর-দাম দেখে নেওয়া যাক।
4
8
কলকাতায় রান্নার গ্যাসের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে পর পর দু’দফায় বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। পকেটে টান কমানোর সেই পর্বে জুলাইয়ে দাম কমে ১৮৩.৫০ টাকা এবং আগস্ট মাসে কমে ২০৯ টাকা। কিন্তু বিশ্ববাজারের টানে সেপ্টেম্বরের শুরুতেই ফের উর্ধমুখী এলপিজি-র গ্রাফ।