বর্ষাকাল মানেই চারপাশ জলমগ্ন। আর এই সময়েই বাড়িঘরে সাপের উপদ্রব বাড়ে। বৃষ্টির জলে স্বাভাবিক বাসস্থান তলিয়ে যাওয়ায় শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে এই সরীসৃপগুলি। এমনকী খাবারের সন্ধানেও অনেক সময় তারা বাসস্থানের কাছাকাছি চলে আসে।
2
9
বাড়িতে ইঁদুর, ব্যাঙ বা টিকটিকি থাকলে সাপের আগমন অবধারিত। ঘরে খোলা খাবার ছড়িয়ে থাকলে ইঁদুরকে টানে, আর ইঁদুরের টানেই ঘরে চলে আসে সাপ। পোষা পাখি বা মুরগির গন্ধ সাপকে সহজেই আকৃষ্ট করে।
3
9
বাড়ির চারপাশে অপরিচ্ছন্নতা সাপের লুকিয়ে থাকার আদর্শ পরিবেশ। জমে থাকা জল, স্যাঁতসেঁতে মাটি, নর্দমা, ঘন ঝোপঝাড়, পচা পাতা কিংবা কাঠের স্তূপ- এসব জায়গায় সহজে আশ্রয় নেয় তারা।
4
9
এর থেকে মুক্তি পেতে গেলে বাড়ির ভিতর ও বাইরে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। খাবারের উচ্ছিষ্ট বা আবর্জনা জমিয়ে রাখা চলবে না।
5
9
বাড়ির চারপাশে জল জমতে না দিয়ে নিয়মিত ঝোপঝাড় পরিষ্কার করুন। শুকনো পাতা, ভাঙা ইট বা কাঠের স্তূপ দিনের পর দিন এক জায়গায় ফেলে রাখা বিপজ্জনক।
6
9
পরিবেশকর্মী চিত্রক প্রামাণিকের মতে, বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ব্লিচিং পাউডার দিতে হবে। রাতে চলাফেরার সময় অবশ্যই টর্চ ব্যবহার করুন এবং মশারি টাঙিয়ে ঘুমানোর আগে বিছানা ভালো করে ঝেড়ে নিন।
7
9
বাড়িতে সাপ চলে এলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘাবড়ে না গিয়ে দ্রুত বনদপ্তর বা স্থানীয় পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
8
9
মনে রাখবেন, সব সাপ বিষধর নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও বিশেষ ভূমিকা রয়েছে। তাই কুসংস্কার দূর করে সচেতন হওয়া জরুরি।
9
9
আর যদি কাউকে সাপ কামড়ায়, তবে ওঝা বা বৈদ্যের কাছে না গিয়ে দেরি না করে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে।