বাংলায় গেরুয়া ঝড়। দুই শতাধিক আসন পেয়ে এবার ক্ষমতায় বিজেপি। ভোটের ফলাফল ঘোষণার পর গ্যাসের দামে কি কোনও পরিবর্তন হল? আজ কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার?
2
10
পশ্চিম এশিয়ায় অস্থিরতা এখনও কাটেনি। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।
3
10
পাশাপাশি দ্বিতীয় শান্তি বৈঠক নিয়েও কোনও আশা নেই। এখনও হরমুজ প্রণালী অবরুদ্ধ। এই আবহে আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম।ফের প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১১৩ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
4
10
এপ্রিল মাসের শুরুতেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল। মে মাসে ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
5
10
ভোটের আবহেই সর্বকালের রেকর্ড ভেঙেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ভোটের ফলাফল ঘোষণার পর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে আর কোনও পরিবর্তন হয়নি।
6
10
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
7
10
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে এখন ৮১০ টাকা হল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
8
10
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে বিভিন্ন মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তিন হাজার টাকার গণ্ডি পেরিয়ে গেছে।
9
10
একনজরে দেখে নিন, ৫ মে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা।
10
10
একনজরে দেখে নিন, আজ ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২০২ টাকা, দিল্লিতে ৩০৭১.৫ টাকা, বেঙ্গালুরুতে ৩১৫২ টাকা, হায়দরাবাদে ৩৩১৫ টাকা, মুম্বইয়ে ৩০২৪ টাকা, চেন্নাইয়ে ৩২৩৭ টাকা।