মধ্যবিত্তের জন্য সুখবর। দেশজুড়ে আগামী কয়েক মাসের মধ্যেই গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে। এমনকী কমতে পারে জ্বালানির দামও।
2
11
গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
3
11
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলেও, আগামী কয়েক মাসের মধ্যেই দেশে তেল ও গ্যাসের দাম স্থিতিশীল পর্যায়ে থাকবে।
4
11
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে দেশে একধাক্কায় বেড়েছে জ্বালানি ও গ্যাস সিলিন্ডারের দাম। শুধু মে মাসেই টানা চারবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।
5
11
জুন মাসের শুরুতেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে। গত সপ্তাহের শুরুতে সমস্ত শহরেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকার মধ্যে। গত রবিবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়েছে।
6
11
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। গত পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল।
7
11
গত মে মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। মে মাসে ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
8
11
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মে মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
9
11
এবার জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই গ্যাস ৫ কেজি ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১.৫০ টাকা।
10
11
একনজরে দেখে নিন, ৯ জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা।
11
11
একনজরে দেখে নিন, ৯ জুন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।