দেশজুড়ে একটানা ঊর্ধ্বমুখী এলপিজির দাম। পশ্চিম এশিয়ায় অস্থিরতা এখনও কাটেনি। যার জেরে মুদ্রাস্ফীতি বিশ্বজুড়ে। এর জেরে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা।
2
13
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত এখনও জারি। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এখনও হরমুজ প্রণালী নিয়ে জট কাটেনি।
3
13
এই অস্থিরতার আবহেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনও ওঠানামা করছে। ভারতেও লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। এলপিজির দামেও রাশ টানা যাচ্ছে না।
4
13
জুন মাসের শুরুতেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতেই সমস্ত শহরেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকার মধ্যে।
5
13
আজ শনিবার দেশের সব শহরেই গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত। আজ আর নতুন করে বাড়েনি ৫, ১৪ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম।
6
13
গত মে মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। যা ঘিরে প্রতিবাদে ফেটে পড়েছিলেন ব্যবসায়ীরা।
7
13
গত ফেব্রুয়ারি মাসের পর থেকেই একটানা কয়েক মাসে দেশে রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।
8
13
গত পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল। মে মাসে ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
9
13
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। জুন মাসেও বাড়েনি রান্নার গ্যাসের দাম।
10
13
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মে মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
11
13
এবার জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই গ্যাস ৫ কেজি ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১.৫০ টাকা।
12
13
একনজরে দেখে নিন, জুন মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা, পাটনায় ১০০২.৫০ টাকা।
13
13
একনজরে দেখে নিন, জুন মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।