ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে একটানা ঊর্ধ্বমুখী এলপিজির দাম। মধ্য এশিয়ায় অস্থিরতার কারণে ভারতেও প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতির জেরে হিমশিম মধ্যবিত্তরা।
2
15
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে এখনও হরমুজ প্রণালী ঘিরে জট কাটেনি। তবে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। সংঘাত থামানোর লক্ষ্যে আলোচনা চালাচ্ছে দুই দেশ।
3
15
অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে এখনও ওঠানামা করছে। এদিকে ভারতে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে একটানা। বাড়ছে এলপিজির দামও।
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। জুন মাসেও বাড়েনি রান্নার গ্যাসের দাম।
10
15
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
11
15
জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। গতকাল এই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১ টাকা।
12
15
একনজরে দেখে নিন, জুন মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা, পাটনায় ১০০২.৫০ টাকা।
13
15
একনজরে দেখে নিন, জুন মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।
14
15
অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত দেশে এলপিজির ঘাটতি নেই। তাই প্যানিক বা আতঙ্কে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের কোনও প্রয়োজনীয়তা নেই।
15
15
বিশেষজ্ঞদের মতে, মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে। ফলে, আগামী দিনে ভারতে আরও বাড়তে পারে জ্বালানির দাম। রয়েছে মূল্যবৃদ্ধির সম্ভাবনাও।