বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল কলকাতায়। সিলিন্ডার প্রতি ২১৮ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। ১ এপ্রিল থেকে এই দাম কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম হল ২,২০৮ টাকা।
2
8
ইরান ও ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে মার্চের শুরুতেই ভারতে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে ১৯৯০ টাকা হয়েছে।
3
8
এই দাম বৃদ্ধির ফলে হোটেল-রেস্তরাঁগুলি সমস্যার সম্মুখীন হতে পারে। এতদিন গ্যাসের সঙ্কটের কারণে ব্যবসায় মন্দা গিয়েছে। এবার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় খাবারের দাম বৃদ্ধি করতে বাধ্য হবেন তারা। এর ফলে টান পড়বে সাধারণ মানুষের পকেটে।
4
8
স্বস্তির খবর, দাম বৃদ্ধি হয়নি গৃহস্থের গ্যাসের। ১ মার্চ গৃহস্থের এলপিজির দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছিল কলকাতায়। ৮৭৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় ৯৩৯ টাকায়। সেই দরে কোনও পরিবর্তন হচ্ছে না ১ এপ্রিল থেকে।
5
8
প্রতি মাসের শুরুতেই গ্যাসের দামে পরিবর্তন হয়। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একটানা বাড়ছিল গত কয়েক মাস ধরেই।
6
8
এই বছরের শুরু থেকে একটানা বেড়েই চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। জানুয়ারিতে এক ধাক্কায় প্রায় ১১১ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
7
8
১ ফেব্রুয়ারিতে ৪৯ টাকা বৃদ্ধি পায় দাম। মার্চ মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩১ টাকা করে বৃদ্ধি পাওয়ার পরে মাসের শেষ তারিখে সিলিন্ডার প্রতি ২১৮ করে টাকা বাড়ল।
8
8
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তেলের চাহিদা বেড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এলপিজি-র জোগান কমেছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি এখনও। এই আবহে ১ এপ্রিল থেকে ফের গ্যাসের দাম বাড়তে পারার আশঙ্কা করছিল সব মহল। সেই আশঙ্কাই সত্যি হল।