শনিবার, ৭ মার্চ থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। দেশজুড়ে ১৪.২ কেজি ওজনের একটি গৃহস্থালী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। সংশোধিত হার শনিবার থেকেই কার্যকর হবে।
2
12
একইভাবে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও ১১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির প্রভাব হোটেল, রেস্তোরাঁ এবং ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
3
12
সূত্রের খবর, কলকাতায়, দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে ৯৩৯ টাকা হয়েছে। দিল্লিতে ১৪.২ কেজির একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে।
4
12
মুম্বইয়ে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের নতুন দাম এখন ৯১২.৫০ টাকা, আগে ছিল ৮৫২.৫০ টাকা। চেন্নাইয়ে এটি ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে।
5
12
কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে ১৯৯০ টাকা হয়েছে। দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৬৮.৫০ টাকা থেকে বেড়ে ১৮৮৩ টাকা হয়েছে।
6
12
মুম্বইয়ে দাম ১৭২০.৫০ টাকা থেকে বেড়ে ১৮৩৫ টাকা হয়েছে। চেন্নাইয়ে ১৯২৯ টাকা থেকে বেড়ে ২০৪৩.৫০ টাকা হয়েছে।
7
12
২০২৫ সালের এপ্রিল থেকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। ওই সময় কলকাতায় ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, দিল্লিতে দাম ছিল ৮৫৩ টাকা।
8
12
মার্চের শুরুতেই একধাক্কায় বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ মার্চ থেকে মেট্রো শহরগুলিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৮ থেকে ৩১ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩১ টাকা বেড়ে হয়েছিল ১৮৭৫ টাকা ৫০ পয়সা।
9
12
পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে ভারতের জ্বালানি সরবরাহ এবং জ্বালানি সঙ্কটের আবহেই এই দাম বৃদ্ধি। যদিও পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন যে, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই এবং সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে গ্রাহকদের চিন্তা করার দরকার নেই।
10
12
শুক্রবার সরকারি সূত্রে জানানো হয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগ সত্ত্বেও ভারত অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং এলপিজি সরবরাহের ক্ষেত্রে ‘খুবই স্বাচ্ছন্দ্যময় অবস্থানে’ রয়েছে।
11
12
সরকার দেশজুড়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সমস্ত এলপিজি রিফাইনারিগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। আধিকারকরা জানিয়েছেন, ভারতে বর্তমানে যথেষ্ট এলপিজির মজুদ রয়েছে।
12
12
জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলপিজি ভারতে আসতে শুরু করেছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ২০২৫ সালের নভেম্বরে মার্কিন উপসাগরীয় উপকূল থেকে ২০২৬ সালের চুক্তির জন্য প্রায় ২.২ এমটিপিএ এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে।