আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অস্থিরতার কারণে দেশে আবার দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।
2
9
পর পর দু’মাস দর কমার পর সেপ্টেম্বরের শুরুতে ফের ঊর্ধ্বমুখী গ্যাসের বাজার। বাণিজ্যিকভাবে ব্যবহৃত সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়েছেন একাধিক হোটেল এবং রেস্তোরাঁর মালিকেরা।
3
9
তবে স্বস্তির খবর একটাই- সাধারণ মধ্যবিত্তের জন্য ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম আপাতত একই রাখা হয়েছে।
4
9
২১ সেপ্টেম্বর, সোমবার দেশের চার শহরে সিলিন্ডারের দাম কোথায় কত দাঁড়াল, তা এক নজরে দেখে নেওয়া যাক।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে পর পর দু’দফায় বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমেছিল। পকেটের চাপ কমিয়ে জুলাইয়ে দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা এবং আগস্টে কমেছিল ২০৯ টাকা। কিন্তু পশ্চিম এশিউয়ায় অস্থিরতার জেরে সেপ্টেম্বরের গোড়াতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের।