আবারও যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যত যাই হয়ে যাক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ 'সম্ভবত' তাঁদের হাতেই থাকবে। অর্থাৎ, আমেরিকা ও ইরানের মধ্যেকার সাময়িক শান্তি চুক্তিটি বর্তমানে পুরোপুরি ভেঙে পড়েছে।
2
11
গত সপ্তাহেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি এবার ‘শেষ’। এখন সাধারণ মধ্যবিত্তের মনে একটাই প্রশ্ন, এর জেরে কি ফের বাড়বে গ্যাসের দাম?
3
11
এর আগে জুলাই মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমেছিল।
4
11
গত মার্চ মাস থেকেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছিল। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। ১ জুলাই থেকেই নতুন দাম কার্যকর হয়েছে সমস্ত শহরে।
5
11
আজ, মঙ্গলবার, দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রইল। নতুন কোনও রদবদল করা হয়নি।