বানিজ্যিক গ্যাসের দামে এখন স্বস্তি৷ অগাস্ট মাস পড়তেই এক লাফে কমল বানিজ্যিক গ্যাসের দাম৷ এখন পশ্চিম এশিয়ায় কী আবহাওয়া থাকে তার উপর ভিত্তি করেই এলপিজি সিলিন্ডারের দাম ওঠানামা করছে।
2
10
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের ওপর যৌথ আক্রমণ স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ মেটানোর জন্য এক নতুন চুক্তির খসড়া আবারও তৈরি হয়েছে। ফলত বিশ্ব বাজারে এর কী প্রতিক্রিয়া পড়বে তা এখনই বলা মুশকিল৷
3
10
দেখা গিয়েছে, আগে জুলাই মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। তাতে স্বস্তিও হয় সাধারণের।
4
10
গত মার্চ মাস থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম টানা ঊর্ধ্বমুখী। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। আবার অগাস্ট মাস পড়তেই হু হু করে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম কমল ২০৯ টাকা।
5
10
আজ বুধবার, ৫ অগাস্ট, দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি৷
6
10
বুধবার, দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।