নতুন মাসের শুরু। অগাস্ট মাস পড়তেই এক লাফে কিছুটা সস্তা হল বানিজ্যিক গ্যাসের দাম৷ পশ্চিম এশিয়ায় কী আবহ থাকে তার উপর ভিত্তি করেই এলপিজি সিলিন্ডারের দাম ওঠানামা করছে।
2
10
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এবং পশ্চিম এশিয়ার অন্য কয়েকটি দেশের অনুরোধেই আপাতত ইরানের ওপর যৌথ আক্রমণ স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ মেটানোর জন্য একটি চুক্তির খসড়া আবারও তৈরি হয়ে গিয়েছে। বিশ্ব বাজারে এর কী প্রতিক্রিয়া পড়বে তা এখনই বলা মুশকিল৷
3
10
এর আগে জুলাই মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। তাতে কিঞ্চিৎ স্বস্তি হয় সাধারণ মধ্যবিত্তের।
4
10
গত মার্চ মাস থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। আবার অগাস্ট মাস পড়তেই হু হু করে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম কমল ২০৯ টাকা।
5
10
আজ সোমবার, ৩ অগাস্ট, দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি৷
6
10
সোমবার, দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।