এক মাসেই বেড়েছে ৫, ১৪, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। যদিও জুন মাসের শুরুতেই তিন ধরনের গ্যাস সিলিন্ডারের দাম একসঙ্গে বাড়েনি। চলতি মাসের প্রথম রবিবার বেড়েছিল রান্নার গ্যাস সিলিন্ডার।
2
10
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহ কাটতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। হু হু করে কমেছে ক্রুড ওয়েলের দাম। প্রতি ব্যারেল ৮০ ডলারের আশেপাশেই।
3
10
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও খানিকটা কমলে এবং তা একটানা স্থিতিশীল পর্যায়ে থাকলে, তবেই ভারতে কমবে এলপিজির দাম। হরমুজ প্রণালী খুলে যেতেই আশার আলো দেখছেন ভারতের সাধারণ মানুষ।
4
10
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দেশে একটানা ঊর্ধ্বমুখী এলপিজির দাম। গত মার্চ মাস থেকে একটানা বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। জুনেও অন্যথায় হয়নি।
5
10
জুন মাসের শুরুতেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে। পয়লা জুন থেকে দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকার মধ্যে।
6
10
পাশাপাশি ৭ জুন বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা।
7
10
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মে মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
8
10
এবার জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই গ্যাস ৫ কেজি ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১.৫০ টাকা।
9
10
একনজরে দেখে নিন, ২১জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা।
10
10
একনজরে দেখে নিন, ২১ জুন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।