রান্নার গ্যাস ব্যবহার করেন এমন লক্ষ লক্ষ গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, এলপিজি সংযোগের ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার) প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
2
10
অনেক ক্ষেত্রেই ৩০ জুনকে শেষ সময়সীমা হিসেবে ধরা হয়েছে। এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলে গ্যাসের ভর্তুকি পাওয়া বন্ধ হতে পারে। এমনকি ভবিষ্যতে সিলিন্ডার বুকিং বা ডেলিভারিতেও সমস্যা দেখা দিতে পারে।
3
10
ই-কেওয়াইসি হল গ্রাহকের পরিচয় যাচাই করার একটি ডিজিটাল পদ্ধতি। এর মাধ্যমে আধার কার্ডের সঙ্গে এলপিজি সংযোগের তথ্য মিলিয়ে দেখা হয়।
4
10
সরকারের দাবি, এতে ভুয়ো বা একাধিক গ্যাস সংযোগ চিহ্নিত করা সহজ হবে এবং প্রকৃত গ্রাহকেরাই সরকারি সুবিধা পাবেন।
5
10
বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের দ্রুত তা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ভবিষ্যতে ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে।
6
10
ই-কেওয়াইসি করার জন্য গ্রাহকদের খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। অনেক গ্যাস সংস্থা তাদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে।
7
10
এক্ষেত্রে আধার নম্বর, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাই করা যায়। কিছু ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন বা বায়োমেট্রিক যাচাইও প্রয়োজন হতে পারে।
8
10
যাঁরা অনলাইনে করতে স্বচ্ছন্দ নন, তাঁরা নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। সেখানে আধার কার্ড এবং নিবন্ধিত মোবাইল নম্বর সঙ্গে নিয়ে গেলে কাজ সহজ হবে।
9
10
এছাড়াও গ্যাস সরবরাহ ব্যবস্থায় নিরাপত্তা বাড়াতে অনেক জায়গায় ওটিপি-ভিত্তিক ডেলিভারি ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ সিলিন্ডার ডেলিভারির সময় গ্রাহকের মোবাইলে একটি ওটিপিপাঠানো হবে।যা দেখানোর পরই সিলিন্ডার হাতে পাওয়া যাবে
10
10
এখনও যদি আপনার এলপিজি সংযোগের ই-ওয়াইসি না হয়ে থাকে, তাহলে আর দেরি না করে দ্রুত এই কাজটি সেরে ফেলুন। এতে গ্যাস ভর্তুকি বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না এবং ভবিষ্যতে সিলিন্ডার বুকিং বা ডেলিভারির ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।