গ্যাস ব্যবহার করেন? তাহলে ৩১ অগস্টের আগেই সেরে ফেলুন একটি গুরুত্বপূর্ণ কাজ। না হলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার নিতে গিয়ে দিতে হতে পারে অনেক বেশি টাকা। কী সেই কাজ? বিস্তারিত জানুন পরের স্লাইডে।
2
9
কী করতে হবে ৩১ অগস্টের আগে? ইন্ডেন, ভারত গ্যাস, হিন্দুস্তান পেট্রোলিয়াম, যে সংস্থার এলপিজি ব্যবহার করুন না কেন, গ্রাহকদের বায়োমেট্রিক ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য ৩১ অগস্ট ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, এই সময়সীমার পরে পরিষেবায় সমস্যা তৈরি হতে পারে।
3
9
ই-কেওয়াইসি না করলে কী হতে পারে? সবচেয়ে বড় আশঙ্কা, আপনার এলপিজি সংযোগ সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ফলে নতুন করে রিফিল বুকিংয়ের সময় সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে ই-কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংযোগের পরিষেবা আটকে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
4
9
দিল্লির হিসাব ধরলে, ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৭৩৮ টাকা। ই-কেওয়াইসি না করা গ্রাহকের সংযোগ ‘ফ্রি-ট্রেড’ শ্রেণিতে চলে গেলে ঘরোয়া সিলিন্ডারের বদলে বাণিজ্যিক দরের মতো বেশি দাম দিতে হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
5
9
ঘরে বসেই e-KYC করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন সংশ্লিষ্ট সংস্থার অ্যাপ, Indane: IndianOil One, Bharat Gas: Hello BPCL, HP Gas: HP Pay- এর সঙ্গে আধারভিত্তিক ফেস ডিটেকশনের জন্য AadhaarFaceRD অ্যাপের প্রয়োজন হতে পারে।
6
9
ই-কেওয়াইসি করার প্রথম ধাপ, প্রথমে আপনার এলপিজি সংস্থার অ্যাপ ডাউনলোড করে এলপিজির সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বা ই-মেল দিয়ে লগইন করুন। এরপর ই-কেওয়াইসির অপশন খুঁজে নিন। সংস্থা অনুযায়ী অপশনের অবস্থান আলাদা হতে পারে।
7
9
ই-কেওয়াইসি অপশনে গিয়ে প্রয়োজনীয় ওটিপি যাচাই সম্পূর্ণ করুন। এরপর আধারভিত্তিক মুখ শনাক্তকরণের ধাপ আসবে। মোবাইলের সামনের ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে নির্দেশ অনুযায়ী মুখের ছবি ক্যাপচার করুন। সফল হলে ই-কেওয়াইসি সম্পূর্ণ হওয়ার বার্তা দেখাবে।
8
9
শুধু দিল্লিতেই নয়, শহরভেদে এলপিজির দাম আলাদা। আগস্ট ২০২৬-এ ১৪.২ কেজির ঘরোয়া এলপিজির দাম দিল্লিতে ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম শহরভেদে প্রায় ২৬৯১ থেকে ২৯০৬ টাকার মধ্যে রয়েছে।
9
9
৩১ অগস্টের আগে কাজটা সেরে ফেলুন। এলপিজি ই-কেওয়াইসি নিয়ে শেষ মুহূর্তের ভিড় বা পরিষেবাগত সমস্যা এড়াতে আগে থেকেই যাচাই করে নিন আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কি না।