পুজোর মুখে গ্যাস সিলিন্ডারের দামে মধ্যবিত্তের স্বস্তি উধাও। রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আবারও পকেটে টান পড়বে। মাসের শেষে কি গ্যাস সিলিন্ডারের দামে ফের বদল হল?
2
7
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। এর জেরে সেপ্টেম্বর মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবারও বেড়েছে।
3
7
অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হতেই গত জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একটানা কমেছিল। যা ঘিরে বেজায় স্বস্তি পেয়েছিলেন হোটেল, রেস্তোরাঁর মালিক ও কর্মীরা।
4
7
সামনেই উৎসবের মরশুম। এই আবহে বাজারে চড়া দামে বিকোচ্ছে গ্যাস সিলিন্ডার। এমনকী রান্নার গ্যাসের দামেও মধ্যবিত্তের স্বস্তি নেই। গত জুন মাসের পর থেকে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
5
7
চলতি মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হচ্ছে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। সেপ্টেম্বরে ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হল ৭৬৪ টাকা।
6
7
সেপ্টেম্বর মাসে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।