পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। মার্চের পর এপ্রিলেও বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্কটের আবহে যা ঘিরে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্তের।
2
8
পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছে। মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি।
3
8
একনজরে দেখে নিন, রবিবার, ৫ এপ্রিল কোন শহরে রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত-
দিল্লিতে এদিন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,০৭৮.৫০ টাকা। কলকাতায় ২২০৮.৫০ টাকা, বেঙ্গালুরুতে ২১৬১ টাকা।
দেশের মধ্যে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি ত্রিপুরায় ১০৭৩.৫০ টাকা। সিকিমে ১০৬৫.৫০ টাকা, মিজোরাম ও মণিপুরে ১০৬৫ টাকা। পাটনায়, ১০০২.৫০ টাকা। এই রাজ্যগুলিতেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকার ঊর্ধ্বে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা আপাতত নেই। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারির পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
8
8
যার জেরে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। যদিও হরমুজ প্রণালী দিয়ে ভারতে তেলের জাহাজ এসে পৌঁছেছে। যা ঘিরে খানিকটা স্বস্তিতে ভারত।