পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। চলতি বছরে এখনও পর্যন্ত শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল।
4
7
জানুয়ারি থেকে জুন, এরপর সেপ্টেম্বরেও বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। পাশাপাশি ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসের পর অপরিবর্তিত রয়েছে।
5
7
সেপ্টেম্বরে দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৯.৫০ থেকে ১১.৫০ টাকা। পাশাপাশি ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৭৬৪ টাকা।
6
7
কলকাতায় সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হবে। দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।
7
7
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।