মাসের শুরুতেই বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। যার জন্য মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা।
3
7
অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এই আবহে গ্যাসের দাম ফের একটানা বাড়তে পারে। আপাতত গ্যাসের দামে বড়সড় স্বস্তি পাওয়া যাবে না বলেই আশঙ্কা অনেকের।
4
7
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। সেপ্টেম্বরে ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হল ৭৬৪ টাকা।
5
7
কলকাতায় বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হচ্ছে। উৎসবের আবহে বাড়তে পারে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম। বাড়তে পারে মিষ্টির দাম।
6
7
সেপ্টেম্বর থেকে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।
7
7
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।