দুর্গাপুজোর আগে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মিলল না মধ্যবিত্তের। এবছর পুজোর আগেই বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। ফলে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে আবারও।
2
6
চলতি বছরে জানুয়ারি মাস থেকে একটানা ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায়, ভারতেও গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পতন হয়নি।
3
6
গত জুলাই ও আগস্ট মাসে খানিকটা কমেছিল গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বরের পর অক্টোবরেও গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসের পর থেকে অপরিবর্তিত রয়েছে।
4
6
অক্টোবরে কলকাতায় ৫, ১৪, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত? পয়লা অক্টোবরে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। বর্তমানে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৫৪ টাকা।
5
6
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।