'এ বি সি ডি' নয়, জানেন কেন কিবোর্ডের শুরুতে থাকে 'কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই? আসল কারণ জানলে চমকাতে বাধ্য
নিজস্ব সংবাদদাতা
১৩ অক্টোবর ২০২৬ ১৪ : ১০
শেয়ার করুন
1
6
কখনও ল্যাপটপ বা ডেস্কটপ, এমনকী ফোনের কিবোর্ড খেয়াল করে দেখেছেন? ভেবেছেন কেন ইংরেজি অ্যালফাবেটগুলো পরপর নেই? এ বি সি ডির বদলে কিউ ডাব্লিউ ই আর টি দিয়ে শুরু? এর নেপথ্যে আসলে কারণ জানলে চমকে উঠবেন। ছবি- সংগৃহীত
2
6
আসলে কিবোর্ডের এমন রূপের নেপথ্যে রয়েছে টাইপরাইটারের ইতিহাস, এবং যাঁরা এটিকে আবিষ্কার করেছিলেন, তাঁরা সেই সময় কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলো। টাইপরাইটিং এর প্রায় একদম গোড়ার সময় থেকেই এই কিউ ডাব্লিউ ই আর টি লেআউট ব্যবহার করে আসা হচ্ছে। ছবি- সংগৃহীত
3
6
টাইপরাইটারের নির্মাতা ক্রিস্টোফার ল্যাথাম শোলের সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িত এই লেআউট। তিনি টাইপরাইটারের ডিজাইন ইমপ্রুভ করার নিরলস চেষ্টা করে গিয়েছিলেন। ছবি- সংগৃহীত
4
6
অতীতে টাইপরাইটারে মেকানিকাল আর্ম যুক্ত করা থাকত কিবোর্ডের অক্ষরগুলোর সঙ্গে। এবার ধরুন আপনি কোনও কি টিপলেন, সেটা কাগজে ফুটে উঠল। কিন্তু তাড়াহুড়োর সময় একটা কি প্রেস করতে গিয়ে পাশের কিতে চাপ পড়ে গেলে সেটাও কাগজে ফুটে উঠত। ছবি- সংগৃহীত
5
6
শুধু তাই নয়, মেকানিকাল আর্মগুলো একে সঙ্গে জড়িয়ে যেত। এতে টাইপরাইটার জ্যাম হয়ে যাওয়ার ঝুঁকি থাকত। ছবি- সংগৃহীত
6
6
এই ভুল এড়ানোর জন্য কিবোর্ডে ইংরেজি অ্যালফাবেটগুলো কিবোর্ডে এলোমেলো ভাবে সাজানো আছে। ফলে টাইপিস্টদের স্পিড কমবে, এবং একই সঙ্গে এতে মেকানিকাল ক্ল্যাশের সম্ভাবনা কম হয়।ছবি- সংগৃহীত