পুজোর আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা। আর দিন কয়েকের অপেক্ষা। তারপরেই উৎসবের আবহে লম্বা ছুটি স্কুল, কলেজের পড়ুয়াদের। পুজোর জন্য একটানা কতদিন ছুটি থাকবে স্কুল, কলেজে? জানিয়ে দিল রাজ্য সরকার।
2
8
দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার, পঞ্চমী থেকেই বাংলার সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে ছুটি থাকবে। বুধবার পর্যন্ত পঠনপাঠন স্বাভাবিক থাকবে স্কুল, কলেজে। তারপরেই ছুটি রয়েছে একটানা।
3
8
সরকারি ঘোষণা অনুযায়ী, দুর্গাপুজো উপলক্ষে পঞ্চমী থেকে ছুটি শুরু হবে। চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত। এরপর আবার কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে একটানা ছুটি থাকবে স্কুল, কলেজে।
4
8
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর থেকে টানা ১২ দিন স্কুলে ছুটি থাকবে। ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর শুধু দুর্গাপুজোর ছুটি। ২৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো রয়েছে।
5
8
১৫ অক্টোবর, ১৬ অক্টোবর, দুর্গাপুজো উপলক্ষে ছুটি থাকবে সরকারি ও সরকারপোষিত স্কুল, কলেজগুলিতে। ১৫ অক্টোবর থেকে টানা ১২ দিন স্কুল বন্ধ থাকবে। লক্ষ্মীপুজোর পর আবার স্কুল খুলবে।
6
8
১৭ অক্টোবর, দুর্গাপুজো (মহা সপ্তমী), ১৯ অক্টোবর, দুর্গাপুজো (মহা অষ্টমী), ২০ অক্টোবর, দুর্গাপুজো (মহা নবমী), ২১ অক্টোবর, বিজয়া দশমীতেও সমস্ত সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
7
8
আগামী ২২–২৩ অক্টোবর, দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ২৪ অক্টোবরেও দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি থাকবে।
8
8
২৬ অক্টোবর, লক্ষ্মীপুজো উপলক্ষে সরকারি ও সরকারপোষিত স্কুলে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর মাঝে রবিবারেও সাপ্তাহিক ছুটির দিনে পঠনপাঠন বন্ধ থাকবে।