মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, দেশের বিভিন্ন অংশ ধীরে ধীরে সরে যাচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সোমবার বর্ষা বিদায় নিয়ে বিবৃতি জারি করেছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে সম্পূর্ণ সিকিম, পশ্চিমবঙ্গের অধিকাংশ অংশ, অসম ও মেঘালয়ের কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।
3
8
পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও গোয়ার বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু সরে গিয়েছে বলে জানানো হয়েছে। ওড়িশা, তেলঙ্গানা ও কর্ণাটকের আরও কিছু অংশ থেকেও বিদায় নিয়েছে মৌসুমি বায়ু।
4
8
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দেশের বাকি অংশ থেকেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে, পুজোর আগেই দেশ নিতে বিদায় নিতে পারে বর্ষা।
5
8
কিন্তু যাওয়ার আগে মরণ কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকা শুষ্ক থাকবে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চতুর্থী থেকে বৃষ্টি হতে পারে।
6
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
মঙ্গলবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।
8
8
আজ কলকাতায় সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে। ফলে, গরমজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশ।