ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই-তইবার এক শীর্ষ কমান্ডার-সহ চার পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে।
2
9
ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কৃষ্ণ ঘাটি সেক্টরে। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একটি গ্রাম শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।
3
9
এই ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
4
9
নিহত জঙ্গিদের পুঞ্চ জেলা (পিওকে)-এর হাজিরা তহসিলের মান্ডলা এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের নাম মুহাম্মদ ইশতিয়াক, মুহাম্মদ ফয়জান, মুহাম্মদ ওয়াকাস এবং মুহাম্মদ আসিম বলে নিশ্চিত করা হয়েছে।
5
9
এর মধ্যে ফয়জান এলইটি-র শীর্ষ কমান্ডার। জানা গিয়েছে, ফয়জান সংগঠনরে আরও তিন সদস্যের সঙ্গে পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টার সময় একটি মাইন বিস্ফোরণে নিহত হয়।
6
9
আধিকারিকরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী সাতওয়াল-নাকি এলাকায় বিস্ফোরণটি ঘটে। সেই সময় নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানের দিক থেকে একদল লোক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
7
9
সাতওয়াল-নাকি একটি প্রচলিত অনুপ্রবেশের পথ হিসেবে বিবেচিত হয়। গত কয়েক বছরে জঙ্গিরা এই পথ দিয়ে সীমান্তের ভারতীয় অংশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। অতীতেও এই এলাকায় পাকিস্তানের ছয়-সাত জন জঙ্গি সদস্য একইভাবে নিহত হয়েছিল।
8
9
নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো সেক্টর জুড়ে সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি মূল্যায়ন ও যে কোনও সম্ভাব্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধ করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি জোরদার করেছে।
9
9
অন্য একটি ঘটনায়, ভারতীয় সেনা সোমবার মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তের বেড়ার কাছে দু’টি মরচে ধরা ল্যান্ডমাইন উদ্ধার করেছে। পরে সেনার বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মাইন দু’টি ধ্বংস করে দেন।