পুজোর মাসেই মধ্যবিত্তের স্বস্তি উধাও। অক্টোবরের শুরুতেই ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। দেশজুড়ে সব শহরেই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। যা ঘিরে দুশ্চিন্তায় সাধারণ মানুষ।
2
8
আজ পয়লা অক্টোবর, বৃহস্পতিবার দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ থেকে ৭০ টাকা। যদিও রান্নার গ্যাসের দাম অক্টোবরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে। আজ থেকেই গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে।
3
8
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই আবহেই সেপ্টেম্বরের পর আবারও অক্টোবর মাসে গ্যাসের দাম বাড়ল।
4
8
গত জুলাই ও আগস্ট মাসে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মিলেছিল সব শহরেই। চলতি বছরে শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল।
5
8
পয়লা অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। পাশাপাশি আজ থেকেই দাম বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম ২৯৫৪ টাকা হল।
6
8
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
7
8
কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা।
8
8
মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।