মাসের শুরুতেই গ্যাসের দামে বদল। টানা দু'মাস পর সেপ্টেম্বরে গ্যাসের দামে আর স্বস্তি পাওয়া গেল না। ফের বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। মাসের শুরুতেই বড় ধাক্কা মধ্যবিত্তের।
2
8
চলতি বছরে জানুয়ারি থেকে গত জুন মাস পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম একটানা ঊর্ধ্বমুখী ছিল। জুলাই ও আগস্টে কমেছিল গ্যাস সিলিন্ডারের দাম। গত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার টাকার বেশি বেড়েছে।
3
8
প্রতি মাসের এক তারিখেই গ্যাস সিলিন্ডারের দামে বদল ঘটে। এই মাসে বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৯.৫০ থেকে ১১.৫০ টাকা।
4
8
আজ পয়লা সেপ্টেম্বর থেকেই গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে। যদিও সেপ্টেম্বরেও ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি।
5
8
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। সেপ্টেম্বরে ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হল ৭৬৪ টাকা।
6
8
কলকাতায় আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হবে। উৎসবের আবহে বাড়তে পারে হোটেল, রেস্তোরাঁয় খাবারের দাম।
7
8
আজ থেকে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।
8
8
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।