সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম একই থেকে যাওয়ায় আমজনতার মনে স্বস্তি এসেছিল। কিন্তু দুর্গাপুজোর মুখে ফের চিন্তায় মধ্যবিত্তরা। কারণ, ফের ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম।
2
8
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ইতিমধ্যেই। ফের, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। জ্বালানি রপ্তানির ক্ষেত্রে যদি ফের বাধার সৃষ্টি হয় তাহলে উৎসবের মরশুমে আরও বাড়তে পারে গ্যাসের দাম।
3
8
জুলাই ও আগস্ট মাসে একটানা নিম্নমুখী ছিল এলিপিজি সিলিন্ডারের দাম। কিন্তু তার আগে জুন মাস পর্যন্ত কমার্শিয়াল এলপিজির দাম হু হু করে বেড়েছে। চিন্তার বিষয় সেপ্টেম্বরেও তা উর্ধ্বমুখী।
4
8
উল্লেখ্য, জুন মাসে দেশজুড়ে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছিল। তারপর থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত। কলকাতাতেও আপাতত সেই একই দামে রান্নার জন্য এলপিজি বিকোচ্ছে।
5
8
আজ ২২ সেপ্টেম্বর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১.৫০ পয়সা। ঠিক উৎসবের আবহে এই দাম বৃদ্ধিতে খাবারের দাম বাড়াতে পারে রেস্তোরাঁগুলি এমন আশঙ্কাও রয়েছে।
6
8
সেপ্টেম্বর মাসে দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৮৮৪ টাকা।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে পর পর দু’দফায় বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমেছিল। পকেটের চাপ কমিয়ে জুলাইয়ে দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা এবং আগস্টে কমেছিল ২০৯ টাকা।