একটানা ঊর্ধ্বমুখী ছিল গ্যাস সিলিন্ডারের দাম। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল চলতি বছরেই। চাপের মুখে একের পর এক হোটেল, রেস্তোরাঁ বন্ধ। তৈরি হয়েছিল এলপিজি সঙ্কট।
2
8
জুলাই মাসে সেই দশা থেকে মধ্যবিত্তের স্বস্তি মিলেছে। কমেছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যা ঘিরে বেজায় স্বস্তিতে হোটেল, রেস্তোরাঁর মালিকরাও।
3
8
এদিকে মধ্যপ্রাচ্যে আবারও অশান্তি শুরু। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের আবহে বন্ধ হরমুজ প্রণালী। ফের তেলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান।
4
8
এই আবহে আন্তর্জাতিক বাজারে ফের অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে। যার ধাক্কায় ভারতেও আবারও এলপিজির দাম বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।
5
8
যদিও আগস্ট থেকে গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে কিনা, তা নিয়ে সরকারের তরফে এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। কিন্তু চলতি বছরে প্রথমবার জুলাই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ায়, আশার আলো দেখছেন মধ্যবিত্তরা।